সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া। শনিবার (০৯ মে) দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা, রোগীদের সেবার মান, চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন তিনি। এ সময় নাটোর সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপ-সচিব। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস ও স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর চালুর নির্দেশনা প্রদান করেন উপ-সচিব গোলাম কিবরিয়া।



