8.9 C
New York
Saturday, May 9, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদচলনবিলে ফিস প্রসেসিং সেন্টার হবে- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

চলনবিলে ফিস প্রসেসিং সেন্টার হবে- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আলী আক্কাস, গুরুদাসপুর: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের সম্পদ চলনবিল। বিগত সরকার লুটপাটের কারণে চলনবিলের উন্নয়নে দিকে কোন খেয়াল রাখেনি। বিলের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। চলনবিলে ফিস প্রসেসিং সেন্টার হবে। ফিস প্রসেসিংয়ের মাধ্যমে মাছ উৎপাদন করে বিদেশেও রপ্তানি করা হবে। শুধু কাঁচা গোল্লা নয় নাটোরের মাছও সেরা। প্রাকৃতিক সম্পদে ভরপুর চলনবিল। বিলটির উন্নয়ন করেনি বিগত আওয়ামী লীগ সরকার। শুধু লুটপাট ও বিদেশে টাকা পাচার করেছে তারা। চলনবিলের মাছের উৎপাদন বাড়াতে এবং ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের উন্নয়ন ঘটাবো ইনশাল্লাহ।
গুরুদাসপুরে মৎস্য চাষী সম্মেলন উপলক্ষে উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতীতের বক্তব্যকালে প্রতিমন্ত্রী টুকু এসব কথা বলেন। এ উপলক্ষে শনিবার বিকেলে মৎস্য মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কাজী সুলতান সালাউদ্দিন টুকু, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা জাফর ইকবাল নয়ন, জেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সভাপতি ওমর আলী, খামারি জাকির হোসেন প্রমুখ।

- Advertisment -

Most Popular

Recent Comments