8.9 C
New York
Tuesday, April 28, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় চাল-পানি খেয়ে আটজন ধান কাটা শ্রমিক অসুস্থ্

সিংড়ায় চাল-পানি খেয়ে আটজন ধান কাটা শ্রমিক অসুস্থ্

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অনেক পুরনো চাল ও পানি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় আটজন ধান কাটা শ্রমিক অসুস্থ্ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের কৃষক আব্বাস আলীর জমিতে ধান কাটতে গিয়ে বাড়ির অনেক পুরনো চাল ও পানি খেয়ে এই অসুস্থ্যতার ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে দুপুর দেড় টায় আটজন অসুস্থ্য শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গাড়াবাড়ি গ্রামের জনৈক কৃষক আব্বাস আলীর জমিতে একই গ্রামের ১৫ জন শ্রমিক ধান কাটতে যান। কাজের ফাঁকে পানি পিপাসা লাগায় ওই কৃষকের বাড়ি থেকে দেয়া পুরনো চাল ও পানি প্রাণ করেন ১২ জন শ্রমিক। পরে আটজন শ্রমিক অসুস্থ্ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ্য শ্রমিকরা হলেন, গাড়াবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৩০), আজাদ (৪০), আবু বক্কর সিদ্দিক (২৬), রমিজুল ইসলাম (৩৮), ইয়াছিন আলী (২৫), ইউসুফ আলী (২৬), হাসেম আলী (২৪), মনির হোসেন (২৫)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকন বলেন, অনেক পুরনো ধুলোবালি মিশ্রিত চাল খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা ঘটেছে। অসুস্থ্য আটজন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আপাতত সবাই শঙ্কামুক্ত।

- Advertisment -

Most Popular

Recent Comments