8.9 C
New York
Monday, June 22, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবড়াইগ্রামে বণিক সমিতির নতুন কমিটি গঠন

বড়াইগ্রামে বণিক সমিতির নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রামে পৌর সদরের লক্ষীকোল হাট ও বাজার বণিক সমিতির ২০২৬-২৮ মেয়াদে ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার মিলানায়তনে নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এই কমিটি ঘোষণা করেন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে বিসিআইসি সার ডিলার বেলাল হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে লিয়াকত আলী, সহ-সভাপতি পদে মানিক মিয়া ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ শিপন নির্বাচিত হয়েছেন। তফসিল অনুযায়ী আগামী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। এ সময় উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুস সালাম, বড়াইগ্রামে পৌর সভার সাবেক মেয়র ইসাহাক আলী, ব্যবসাই ঈমান আলী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তারা নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছর লক্ষকোল হাট ও বাজারের বণিক সমিতির দ্বায়ীত্ব পালন করবে।

- Advertisment -

Most Popular

Recent Comments