8.9 C
New York
Sunday, May 3, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদভেকু ব্যবসায়ী হত্যার মূল পরিকল্পনাকারী রিপন পাবনা থেকে গ্রেফতার

ভেকু ব্যবসায়ী হত্যার মূল পরিকল্পনাকারী রিপন পাবনা থেকে গ্রেফতার

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার: নাটোর জেলার বড়াইগ্রাম থানার আলোচিত ভেকু ব্যবসায়ী হত্যা মামলার মূল পরিকল্পনাকারী এবং পলাতক প্রধান আসামি ইকবাল হোসেন রিপনকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব, শনিবার (২ মে) রাতে পাবনা জেলার আমিনপুর থানার সৈয়দপুর মধ্যপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব- ৫ (সিপিসি-২, নাটোর) এবং র‌্যাব- ১২ (সিপিসি-২, পাবনা) এর একটি যৌথ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ১১ ঘটিকায় আসামির নিজ বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পরিচয়: ইকবাল হোসেন রিপন (৪৮), পিতা:চেনু উদ্দিন শেখ, গ্রাম- সৈয়দপুর মধ্যপাড়া, থানা- আমিনপুর, জেলা- পাবনা।
র‌্যাব জানায়, নাটোর জেলার বড়াইগ্রাম থানায় গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং- ০৯) প্রধান পরিকল্পনাকারী ছিলেন এই ইকবাল হোসেন রিপন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু হওয়া এই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

- Advertisment -

Most Popular

Recent Comments