সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে চার হাজার ৬২৫ জন দরিদ্র ও দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সিংড়া পৌরসভার উদ্যোগে চলনবিল মহিলা ডিগ্রি কলেজ মাঠে প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে ৪৬. ২৫০ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।
সকাল ৮ টায় চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিথুন কুন্ডু, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, সিংড়া পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমুখ।



