8.9 C
New York
Tuesday, May 5, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদনবম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে নাটোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

নবম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে নাটোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

প্রান্তজন রিপোর্ট: নবম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে নাটোরে অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ১১ থেকে ২০ গ্রেডের সকল সরকারী কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলার ১১-২০ গ্রেডের সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে জেলা প্রশাসক কার্যালের সামনে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অবস্থান কর্মসূচিতে জেলা প্রশাসনের পাশাপাশি, পুলিশ প্রশাসনসহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, নবম গ্রেড ঘোষণা করা হলেও সেটি গেজেট আকারে প্রকাশ করছে না অর্ন্তবর্তী সরকার। তাই আগামী ১২ ফেব্রুয়ারির আগে নবম গ্রেডের গেজেট প্রকাশ করা না হলে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করবে সরকারি কর্মচারীরা, সে সাথে নির্বাচন বর্জনের হুঁশিয়ারীও দেন তারা। অবস্থান কর্মসূচিতে নাটোর জেলার ১১-২০ গ্রেডের সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সভাপতি সেলিম পারভেজসহ বিভিন্ন কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

- Advertisment -

Most Popular

Recent Comments