বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী এবং ওসি আবু সিদ্দিক বক্তব্য রাখেন। অপরদিকে, বড়াইগ্রাম পৌরসভায় পৃথক আলোচনা সভায় মেয়র মাজেদুল বারী নয়ন, পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল বক্তব্য রাখেন।