বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর একাডেমিক ভবনে স্থাপিত “মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টার” উদ্বোধন ও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। শনিবার ( ২৩ জুলাই ) সকাল সাড়ে ১০ টায় বাউয়েট ক্যাম্পাসে নাম ফলক উন্মোচন এবং ফিতা কেটে মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টারে উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সেন্টাল লেকচার হলে বাউয়েট বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রাদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, সকল ডিন ও বিভাগীয়প্রধান এবং ডেপুটি রেজিস্ট্রার (এডমিন)। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কনকোর্সের সম্মুখে বৃক্ষরোপণ ও পরিদর্শন বই স্বাক্ষর করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।