বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বনপাড়া পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ হাজার ৬২০ জন সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে মানবিক সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় পৌর এলাকায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সাকলে পৌরসভার বনপাড়া কলেজ মাঠে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থাণীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউএনও মারিয়াম খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জামিল হোসেন, কাউন্সিলর আতাউর রহমান মৃধা, মোস্তাফিজুর রহমান, শরিফুন্নেসা শিরিন, ক্রীড়া সংস্থার সম্পাদক জয়নাল গাজী প্রমুখ।






