সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে সিংড়া উপজেলা ও পৌর যুব মহিলা লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে দোয়া, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সভায় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোতি সরকার, সহ-সভাপতি নীলাবতী হালদার, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাবানা খাতুন, সাধারণ সম্পাদক সাজরীন আক্তার সাথী প্রমূখ।