8.9 C
New York
Friday, September 4, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদপরিবেশ দূষণ রোধে চলনবিলে পর্যটকদের নৌকায় ডাস্টবিন বিতরণ

পরিবেশ দূষণ রোধে চলনবিলে পর্যটকদের নৌকায় ডাস্টবিন বিতরণ

সিংড়া প্রতিনিধি: চলনবিলে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধে নৌকা চালকদের মাঝে ডাস্টবিন সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিংড়ার পেট্রোবাংলা পয়েন্ট নৌকাঘাট এলাকায় ৩০ টি ভ্রমনের নৌকায় এই ডাস্টবিন সরবরাহের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজল সরকার, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বন্যপ্রাণি বিয়ষক সম্পাদক আব্দুল আলীম খাজা, তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শামীম হোসেন, পরিবেশ কর্মী ইলিয়াস হোসেন, সফল মৎস্যচাষী এবি সিদ্দিক প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত তার বক্তব্যে বলেন, চলনবিল দেশের একটি গুরুত্বপূর্ণ বিল। বর্ষা মৌসুমে চলনবিলে নৌ ভ্রমনের নামে উচ্চ শব্দে গান-বাজনা ও পর্যটকদের ফেলা দেয়া প্লাস্টিক বর্জ্য বিলের জীববৈচিত্র্য ধ্বংস করছে। বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ করা আমার আপনার সকলেরই দায়িত্ব। জীববৈচিত্র্য ও কৃষি জমির উৎপাদন বাড়াতে নির্দিষ্ট ডাস্টবিনে বর্জ্য ফেলার আহবান জানান তিনি।
আর চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, মৎস্য ও শস্য ভান্ডার খ্যাত হিসেবে পরিচিত এই বিল জীববৈচিত্র্য ভরপুর একটি বিল। এই বিলে অনেক জলাভূমি রয়েছে। পর্যটকদের ফেলে দেয়া প্লাস্টিকের প্লেট, গ্লাস, বোতল সহ প্লাস্টিক বর্জ্যে বিলের জলাভূমিগুলো নষ্ট হচ্ছে। এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। চলনবিল রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

- Advertisment -

Most Popular

Recent Comments