8.9 C
New York
Thursday, October 8, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারে পাশে বিএনপি

সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারে পাশে বিএনপি

রিপন হোসেন, সিংড়া : নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ভ্যান চালক শুকুর আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপির নির্দেশে ওই অসহায় পরিবারের মাঝে পরনের কাপড়, রান্নার কাজে ব্যবহ্নত হাড়ি-পাতিলসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ওই পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। দ্রুত টেউটিন ও নগদ অর্থ সহায়তা আশ^াস দেন তিনি।
উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে শেরকোল ইউনিয়নের সোনাপুর গ্রামের ভ্যান চালক শুকুর আলী দুটি টিনসেড ঘর পুড়ে যায়। এতে সমিতি থেকে উত্তোলনকৃত নগদ এক লাখ কুড়ি হাজার টাকা সহ ঘরের সকল আসবাপত্র পুড়ে ৫ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয় ওই অসহায় পরিবার।

- Advertisment -

Most Popular

Recent Comments