8.9 C
New York
Tuesday, August 18, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সাথে মত বিনিময়

নাটোরে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সাথে মত বিনিময়

প্রান্তজন রিপোর্ট : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মৎস্য জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার ওমর আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মৎস্য চাষের অপার সম্ভাবনা তুলে ধরে বলেন, এই সময় মাছ এর ডিম ছাড়ার সময়। আমাদের সকলের মনে রাখতে হবে একটি মাছ আট হাজার থেকে দশ হাজার ডিম ছাড়ে। ডিম দেওয়া হলে আপনারা মাছ ধরবেন। মা মাছ আপনারা শিকার না করলে দেশ মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি মো: শহীদুল হক সরকার, মৎস্য জীবী শহীদুল ইসলাম ও মৎস্য চাষী মো: আব্দুস সালাম প্রমুখ।

- Advertisment -

Most Popular

Recent Comments