8.9 C
New York
Wednesday, August 12, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কালিদাস রায় : ভাষা, সংস্কৃতি, পরিচয় রক্ষায় চাই সবার ঐক্যদ, এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলা হলরুমে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, অর্পা, লাস্টার, নিডা সোসাইটি ও পিকে এস এস এর আয়োজনে ও ক্রিশিয়ান এইড এর সহযোগিতা, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উই ক্যান বাংলাদেশ এর প্রধান নির্বাহী জিনাত আরা হক। অনিমা কুজুরের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল হান্নান, জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নূর মোহাম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর ইসলাম, লাসটারের নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্দ বানু,, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, সাংবাদিক কালিদাস রায় প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আদিবাসী নেতৃবৃন্দের ঐতিহাসিক বৈঠকে আদিবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বৈঠকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ সকল দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

- Advertisment -

Most Popular

Recent Comments