8.9 C
New York
Monday, August 3, 2026
No menu items!
Homeজাতীয়বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রান্তজন ডেস্ক:   বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বেকার যুবক-যুবতীদের বিদেশে চাকরির উপযোগী করে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র চালুর ওপর গুরুত্বারোপ করেন, যাতে বিদেশগামী কর্মীরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বিদেশে কর্মসংস্থানের জন্য কাউকে যেন সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, তা নিশ্চিত করতে স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজীকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন।

এছাড়া, উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর আদলে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।

ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701

ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর

- Advertisment -

Most Popular

Recent Comments