8.9 C
New York
Wednesday, February 4, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে নাটোরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী

৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে নাটোরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী

প্রান্তজন রিপোর্ট: ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে নাটোরে সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি ২০২৬ নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এতে তারা আর্থিক ও পেশাগতভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত গেজেট প্রকাশ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা জানান।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন এস এম জাফর, প্রধান সহকারী, রাণী ভবানী মহিলা কলেজ, নাটোর এবং হাবিবুর রহমান, হিসাব রক্ষক, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, নাটোরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ, নাটোর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

- Advertisment -

Most Popular

Recent Comments