রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮ টার দিকে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা এ শ্লোগান সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান বেগম মর্জিনা পারভিন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরীন। আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেছা তালুকদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মঈনুল ইসলাম, স্থানীয় সরকার পরিচালক এনামুল হক, উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক প্রমুখ। এছাড়া বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর ৯৫ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।