8.9 C
New York
Monday, June 22, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদলালপুরে পলাতক আসামী গ্রেফতার

লালপুরে পলাতক আসামী গ্রেফতার

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর থেকে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী সাহাবুলকে গ্রেফতার করেছে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে লালপুর উপজেলার সালামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। র‌্যাব জানায়, কর্মজীবী বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে গত বছরের ১ সেপ্টেম্বর লালপুর উপজেলার ধরবিলা গ্রামের পঞ্চম শ্রেণীর মাদ্রসা ছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী চাচা সাহাবুল। পরে তাকে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। প্রভাবশালী প্রতিবেশীর ভয়ভীতি উপেক্ষা করে পরিবার মামলা দায়ের করলে গা-ঢাকা দেয় ধর্ষক সাহাবুল।

- Advertisment -

Most Popular

Recent Comments