8.9 C
New York
Sunday, May 3, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় ৩৬ টাকা কেজিতে বোরো ধান সংগ্রহ শুরু

সিংড়ায় ৩৬ টাকা কেজিতে বোরো ধান সংগ্রহ শুরু

সিংড়া প্রতিনিধি: নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত সিংড়াকে এগিয়ে নিতে তার সরকার কাজ করছেন। আর সিংড়ার একমাত্র অর্থনীতি কৃষি নির্ভর। কৃষকরা যেন নির্বিঘ্নে সকল সুবিধা পান এটাই সরকারের লক্ষ। বোরো ধান সংগ্রহে কোন অনিয়ম ও হয়রানি হলে ব্যবস্থা নিবে প্রশাসন। রোববার বিকেল ৫ টায় নাটোরের সিংড়ায় খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ারুল হাসান, খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুস সালাম মন্ডল, ইউসিসিএ লিমিটেড এর সভাপতি শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খয়ের, মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, এবছর অত্র উপজেলায় কৃষকদের কাছ থেকে চার হাজার ১১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধান সরকার নির্ধারিত ৩৬ টাকা দরে একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক পর্যন্ত ধান দিতে পারবেন।

- Advertisment -

Most Popular

Recent Comments