8.9 C
New York
Sunday, May 3, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়াতে মৎস্য ও কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে- আনু এমপি

সিংড়াতে মৎস্য ও কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে- আনু এমপি

সিংড়া প্রতিনিধি: নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত পরিচিত সিংড়াতে মৎস্য ও কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে। কৃষি ও মৎস্য খ্যাতের উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। শুক্রবার বেলা ১২ টায় সিংড়া বাসটার্মিনালে উপজেলা ও পৌর সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে একটি শ্রমিক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, শ্রমিক নেতা আসাদুজ্জামান মিঠু, এসএম বাদল প্রমুখ।
আনু এমপি আরো বলেন, আমি সিংড়ার মানুষকে নিরাপদে রাখতে চাই। এটা ছিল আমার নির্বাচনী প্রতিশ্রুতি। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায়, চাঁদাবাজি করলে প্রশাসন ব্যবস্থা নিবেন। পরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঐল নতুন পাড়ায় আল আকসা জামে মসজিদের উদ্বোধন করেন আনোয়ারুল ইসলাম এমপি।

- Advertisment -

Most Popular

Recent Comments