প্রান্তজন রিপোর্ট: বর্তমান সময় উপযোগী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মেধাবী ও স্বনির্ভর জাতি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে নাটোর নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজে অধ্যায়নরত উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী অভিভাবকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় কলেজ অডিটরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শফিক নেওয়াজ তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক অশোক কুমার পাল, উপদেষ্টা উচ্চ মাধ্যমিক ভর্তি পরিচালনা কমিটি, অধ্যাপক মোঃ সেলিম উদ্দিন, সম্পাদক শিক্ষক পরিষদ, মোঃ শিহাব উদ্দিন, সহযোগী অধ্যাপক দর্শন বিভাগ ও আহবায়ক, উচ্চ মাধ্যমিক ভর্তি পরিচালনা কমিটি। এছাড়াও মতবিনিময় সভায় প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোহেলী আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কলেজে বর্তমানে শিক্ষার মান ও পরিবেশ যে অবস্থায় আছে সেখান থেকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই। সেজন্য আপনারা সম্মানিত অভিাবকগণ সহযোগিতা করবেন। ক্লাস না করে অভ্যন্তরীণ পরীক্ষায় পাস না করে বোর্ড পরীক্ষায় কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমি বদ্ধ পরিকর। আমি নাটোরের সন্তান নাটোরের এই সুনামধন্য প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই। এ কাজ আমার একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সকলের সম্মিলিত প্রয়াস ও চেষ্টার ফলে প্রতিষ্ঠানটিকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। মতবিনিময় সভায় সৌজন্য বক্তব্য রাখেন, এন এস সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও আহবায়ক এস এম জুবায়ের হোসেন। সভায় অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মোঃ খবির উদ্দিন বিশ্বাস, মোঃ হালিম খান, সানোয়ার হোসেন, মোছাম্মাৎ রুশিয়া পারভিন, নুরুল ইসলাম প্রমুখ।



