8.9 C
New York
Tuesday, April 7, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা কৃষি হলরুমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হাসান জানান, প্রণোদনা কর্মসূচীর আওতায় এক বিঘা করে জমি চাষের জন্যে ২৪০ জন কৃষক পাটের এক কেজি করে বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষক মুগ ডালের পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষক এক কেজি করে তিলের বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার পাচ্ছেন।

- Advertisment -

Most Popular

Recent Comments