8.9 C
New York
Monday, March 16, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবড়াইগ্রামে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বনপাড়া পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহিম নেওয়াজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ আঃ আলিম। বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। এ সময় বনপাড়া পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইফতারের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ও ২৪ শের গণঅভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

- Advertisment -

Most Popular

Recent Comments