8.9 C
New York
Monday, March 16, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদগুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

এম এম আলী আক্কাছ, গুরুদাসপুর : সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ কর্তৃক পরিচালিত ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর ‘এমএসএফ এমপাওয়ারহার’ প্রকল্পের অধীনে নাটোরের গুরুদাসপুরে জেন্ডার সমতা ফোরামের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় পার্টনার সংস্থা নিডা সোসাইটির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান।
এছাড়াও নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সঞ্চালনায় অন্যদের মধ্যে ফোরামের সহসভাপতি আলী আক্কাছ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজনুু, উপজেলা তথ্য আপা আরিফা খাতুন, অঞ্জলী আফসার, বিভিন্ন ইউনিয়নের সদস্য শ্যামলী রানী ওরাও, অনিতা রানী, মোছা. আলেয়া পারভীন ও জিল্লুর রহমান। বক্তারা বলেন, নীতি নৈতিকতায় সন্তানদের বন্ধু সুুলভ আচরণের মাধ্যমে গড়ে তুলতে হবে। বাল্যবিয়ে ও নারী সহিংসতা প্রতিরোধে মা’দের নিয়ে বেশি বেশি উঠান বৈঠক করতে হবে। প্রয়োজনে লিগ্যাল এইডের মাধ্যমে ভুক্তভোগী নারীকে সহযোগিতা প্রদান করা হবে।

- Advertisment -

Most Popular

Recent Comments