8.9 C
New York
Sunday, March 15, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদবাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্পে থাকছেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক

বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্পে থাকছেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক

মিজানুর রহমান, বাগাকিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে থাকছেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। উপজেলার বাজিতপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্বাস্থ্যসেবা ক্যাম্প । আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টা থেকে বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রাব্বানী, এবং বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুজাউদৌলা। এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন- ডা. মোঃ আতিকুল ইসলাম – নবজাতক ও শিশু বিশেষজ্ঞ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (শিশু), এমডি (শিশু))
ডা. মোঃ আশিকুল ইসলাম — বাত-ব্যথা ও রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি, এফআইপিএম (ইন্ডিয়া), ইন্টারভেনশনাল ট্রেনিং (ইন্ডিয়া), এমএনপিএম মেম্বার (আমেরিকা), এএএনইএম মেম্বার (আমেরিকা), সহকারী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ) ডা. আলেয়া ফেরদৌস মুন্নী – ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (এন্ডোক্রাইনোলজি), সিসিডি (বারডেম), অ্যাডভান্স ট্রেনিং ইন এন্ডোক্রাইনোলজি, ইউএসএ) এই ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের জন্য শিশু রোগ, বাত-ব্যথা, শারীরিক পুনর্বাসন, ডায়াবেটিস, থাইরয়েড ও বিভিন্ন হরমোনজনিত সমস্যার চিকিৎসা সেবা দেওয়া হবে।
চিকিৎসকদের মধ্যে বড় ভাই ডা. মোঃ আতিকুল ইসলা, ছোট ভাই ডা. মোঃ আশিকুল ইসলাম ও তার সহধর্মিণী ডা. আলেয়া ফেরদৌস মুন্নী। তবে ডা. মোঃ আতিকুল ইসলা এবং ডা. মোঃ আশিকুল ইসলাম দুজনেই বাগাতিপাড়ার সন্তান।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে এলাকার সর্বসাধারণ এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মেসার্স সানজিদা ফার্মেসী, বাজিতপুর স্কুল মোড়, বাগাতিপাড়া, নাটোর। স্থানীয় একটি মাদ্রাসার উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার উদ্দেশ্যে রোগী দেখার ফি মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে: ০১৭২৩-৮৩৭৩৩০ নম্বরে। আয়োজকরা জানিয়েছেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এলাকার সকলকে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments