8.9 C
New York
Wednesday, March 11, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি

প্রান্তজন রিপোর্ট: নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় জেলা প্রশাসক বলেন, জনবান্ধব সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে। তাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। আগামীতে এই ধরণের জনবান্ধব কর্মসুচির পরিধি আরো বিস্তৃত হবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন জানান, জেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বুধবার এবং বৃহস্পতিবার সাড়ে ছয়শ’ টাকা কেজি দরে ২শ’ কেজি গরুর মাংস বিক্রি করা হবে। ৩০ টাকা হালি দরে ডিম বিক্রির কার্যক্রম চলমান থাকবে। এছাড়া জেলার ছয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে স্থানীয় খামারীদের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম চলছে। এই কার্যক্রমের আওতায় ৭০ টাকা লিটার দরে দুধ এবং ৩০ টাকা হালি দরে ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলবে ২৫ রমজান পর্যন্ত।

- Advertisment -

Most Popular

Recent Comments