8.9 C
New York
Tuesday, March 10, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

সিংড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

সৌরভ সোহরাব, সিংড়া: আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এ সময় সিংড়া থানা তদন্ত কর্মকর্তা মোঃ শফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

- Advertisment -

Most Popular

Recent Comments