8.9 C
New York
Tuesday, March 10, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদলালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নাহিদ হোসেন, লালপুর: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুরে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমাড় হোড়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলীসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

- Advertisment -

Most Popular

Recent Comments