সিংড়া প্রতিনিধি: ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনোয়ারুল হাসান, পিকেএসএস এর পরিচালক ডেইজি আহমেদ, খান ফাউন্ডেশনের পরিচালক শাহিনা লাইজু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জুলহাস কায়েম। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।



