8.9 C
New York
Monday, March 9, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদবড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রাম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে (৮ মার্চ) সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং সমতাভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন নাটোর ৪ (বড়াইগ্রাম গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ। অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল আজিজ বলেন, একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। নারী ও কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তব্য দেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু এবং বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী। তারা তাদের বক্তব্যে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা বড়াইগ্রাম, নাটোরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

- Advertisment -

Most Popular

Recent Comments