বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে এসোসিয়েশন ফর রুলাল পিপলস এডভান্সম্যান্ট (অর্পা)।
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) উপজেলা চত্বরে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অর্পা সংস্থার চেয়ারম্যান মোছা: জোসনা খাতুন, নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ ওয়াহেদুজ্জামান এবং বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যাদের অধিকার রক্ষা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, ইউরোপিয়ান কমিশনের “ঊঈঝঅচ” প্রকল্পের আওতায় “আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট”-এর সহযোগিতায় এবং ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় এসোসিয়েশন ফর রুলাল পিপলস এডভান্সম্যান্ট (অর্পা) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা, জামনগর ও বাগাতিপাড়া ইউনিয়নে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও আইনী সহায়তা বিষয়ক প্রকল্প” বাস্তবায়ন করছে।



