8.9 C
New York
Monday, March 9, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রান্তজন রিপোর্ট: “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
গতকাল রবিবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া সহ বিভিন্ন এনজিও ও সংগঠনের নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরিবার থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, প্রশাসন, রাজনীতি—সব ক্ষেত্রেই নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন। আমাদের মা, বোন ও কন্যারাই সমাজের উন্নয়নের শক্তি।
তবুও বাস্তবতা হলো অনেক জায়গায় এখনও নারীরা বৈষম্য, সহিংসতা ও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তাই নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, নারীর অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

- Advertisment -

Most Popular

Recent Comments