প্রান্তজন রিপোর্ট: জেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের কোন সংকট নেই। তবে অনুমোদনবিহীন খুচরা জ্বালানি তেল ব্যবসায়ীরা তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা করছেন। ইতোমধ্যে সকল উপজেলা পর্যায়ের প্রশাসন অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করেছে। এই অভিযান আরো জোরদার করা হবে। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার, বাংলাদেশ প্রেট্রোলিয়াম ডিলার্স, ডিষ্ট্রিবিউশন, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক হাবিব আহসান বাবু।



