8.9 C
New York
Saturday, February 28, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়া পৌর জামায়াতে ইসলামীর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরিফুল ইসলাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া পৌর শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিংড়া পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদরুল উলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাদেকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামের আদর্শ অনুসরণ অপরিহার্য। সভাপতির বক্তব্যে মাওলানা সাদরুল উলা বলেন, রমজান আমাদের আত্মসংযম ও আত্মত্যাগের শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। আলোচনা সভায় জেলা জামায়াতের নেতা প্রফেসর সাইদুর রহমান সহস্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে ইফতার পরিবেশন করা হয়।

- Advertisment -

Most Popular

Recent Comments