8.9 C
New York
Saturday, February 28, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

নাটোরে নিজের পিস্তলের গুলিতে এসআই গুলিবিদ্ধ

প্রান্তজন রিপোর্ট: নাটোরে নিজের সরকারি পিস্তলের গুলিতে দেওয়ান মামুন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর পুলিশ লাইন্সে তার নিজ বাসভবনে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব জানান, এসআই দেওয়ান মামুন বিদেশি নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে নিজের বাসায় ফেরেন। বাসায় ফিরে তিনি তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে যান। এসময় তার শিশু পুত্র পিস্তল নিয়ে খেলার সময় অসাবধানতাবশত গুলি বের হয়।(মিসফায়ার) এসআই মামুনের বাম পায়ে বিদ্ধ হয়। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে আহত এসআইকে দেখতে হাসপাতালে ছুটে যান নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব। এসময় তিনি বলেন, এটি দুর্ঘটনা বশত হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

- Advertisment -

Most Popular

Recent Comments