8.9 C
New York
Friday, February 27, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদনাটোরে এক সপ্তাহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৫ মামলা

নাটোরে এক সপ্তাহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৫ মামলা

মোল্লা মো: আরিফুল ইসলাম: নাটোরে গত এক সপ্তাহে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে এবং বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বলেন, ‘গত এক সপ্তাহে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন, দেশীয় মদ, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ২৫টি পৃথক মামলা দায়ের করা হয়েছে এ ঘটনায় সিরাজুল ইসলাম, রেজাউল করিম, অসীম কুমার, ভবেস সরকারসহ ২৫ জন আটক আছেন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, ‘মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মুলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং জনগণের সহযোগিতা কামনা করছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।’ তিনি আরও জানান, মাদকের অপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments