নিজস্ব প্রতিনিধি: নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। সোমবার দুপুরে পুলিশ সুপারের মিলনায়তনে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, নাটোর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুনজুর ই মওলা সাব্বির, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক বুলবুল আহম্মেদ, নাজমুল হাসান, আব্দুর রাজ্জাক লাকী, সুফি সান্টু ও মেহেদী বাবু প্রমুখ।



