8.9 C
New York
Wednesday, February 4, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদখালেদা জিয়ার রোগমুুক্তি কামনায় গুরুদাসপুরে দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুুক্তি কামনায় গুরুদাসপুরে দোয়া মাহফিল

গুরুদাসপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গুরুদাসপুরে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুুষ্ঠিত হয়েছে। উপজেলা জিয়া পরিষদের আয়োজনে সোমবার বিকেলে গুরুদাসপুর মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল, সহকারি অধ্যাপক হারুনর রশীদ, শের এ আলম, মাহমুদুজ্জামান সোহাগ, মোহাব্বত হোসেন বিশ্বাস, নেগার সুলতানা রেখা, ইউসুফ আলী, জিল্লুর রহমান প্রমূখ। বক্তব্য শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মহররম আলী।

- Advertisment -

Most Popular

Recent Comments