সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার চৌগ্রাম স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ।
এসময় চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক রুস্তম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম, যুবদলের আহ্বায়ক কাদিরুল আনাম লেমন, যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান প্রমুখ।



