8.9 C
New York
Wednesday, February 4, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদসিংড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

সিংড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
এ উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ ইউনুস আলী, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা হাবিবা প্রমুখ। মেলায় ২৭টি স্টলে দেশি ও উন্নত জাতের গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন পশু পাখি প্রদর্শণ করা হয়।

 

- Advertisment -

Most Popular

Recent Comments