8.9 C
New York
Wednesday, February 4, 2026
No menu items!
Homeশীর্ষ সংবাদলালপুরে প্রাণিসস্পদ সপ্তাহের উদ্বোধন

লালপুরে প্রাণিসস্পদ সপ্তাহের উদ্বোধন

লালপুর প্রতিনিধি: ”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সহ ৭দিন ব্যাপী মেলার উদ্বোধনের মধ্য দিয়ে প্রাণিসস্পদ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: জুলহাস হোসেন সৌরভ বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে অ্ন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আবীর হোসেন,লালপুর থানার ওসি (তদন্ত) এস,এম রিয়াজুল হাসান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানবীন রুবাইয়া সিদ্দিকী,মডেল প্রেসক্লাবের সভাপতি মো: শাহ্ আলম সেলিম , উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাহীন ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত সরকার প্রমুখ। প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে বিভিন্ন প্রজাতির পশু ও পাখির ২৬ টি ষ্টল অংশ গ্রহণে ৭ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisment -

Most Popular

Recent Comments