8.9 C
New York
Wednesday, February 4, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদসিংড়ায় জাতীয় ভোটার দিবসে র‌্যালি

সিংড়ায় জাতীয় ভোটার দিবসে র‌্যালি

সাইফুল ইসলাম, সিংড়া: রোববার নাটোরের সিংড়ায় ৭ম জাতীয় ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। এবছরের কর্মসূচির প্রতিপাদ্য বিষয় ছিল “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”। প্রথমে বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাজহারুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ফিরোজ কবির প্রমুখ। পরে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন ইউএনও মাজহারুল ইসলাম।

- Advertisment -

Most Popular

Recent Comments