8.9 C
New York
Wednesday, February 4, 2026
No menu items!
Homeজেলার খবরবড়াইগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালন

বড়াইগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদেক
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে নাটোরের বড়াইগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছাঃ শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের কয়েক’শ কন্যাশিশু, অভিভাবক, শিক্ষক ও সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।**

 

- Advertisment -

Most Popular

Recent Comments