সিংড়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে শহিদ শেখ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন আয়োজিত ও আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও এম.এম সামিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, গোল-ই-আফরোজ কলেজের জিএস উম্মে আমারা সুখী প্রমূখ।