নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি প্রমুখ।






