বাগাতিপাড়া প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনাতয়নে সামনে এসে শেষ হয়ে। পরে উপজেলা মিলনায়তন সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) আবু সামা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রতন কুমার পাল প্রমুখ। এসময় তিন জন সফল মৎস চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।






