লালপুর প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য রালি বের করা হয়। র‌্যালিটি বঙ্গবন্ধু কর্ণারে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে চার জন সফল মৎস্য চাষীকে ক্রেষ্ট উপহার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা আবু সামা, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।