নলডাঙ্গা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় বেলুন উড়িয়ে, মাছের পোনা অবমুক্ত, র্যালী, আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শন এবং সফল মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোবাবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুমা খাতুন এই মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আকবর হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, জেলা পরিষদের সাবেক সদস্য রঈস উদ্দিন রুবেল, উজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, মাধনগর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুলসহ মৎস চাষীরা। পরে ব্যানার ও ফেস্টুনসহ একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে বারনই নদী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনাসভা, শ্রেষ্ঠ ৩ জন মৎস্য চাষিকে ক্রেষ্ট প্রদান ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।






