লালপুর প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সেমিপাকা ঘর পেল ১০৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের শেষে উপজেলার ওই গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমির দলিল তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক প্রমুখ।